ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর
পদের নাম: রেকর্ড কিপার
সময়: ৯০ মিনিট | পরীক্ষার তারিখ: ১২.০৬.২০২৬ | পূর্ণমান: ১০০
১. ১০×১ = ১০
ক. বৈষ্ণব পদাবলির অবাঙালি কবি কে?
উ. বিদ্যাপতি।
খ. বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন ‘চর্যাপদ’ এর আবিষ্কারক কে?
উ. হরপ্রসাদ শাস্ত্রী।
গ. ‘সংবাদ প্রভাকর’ ও ‘সংবাদ রত্নাবলী’ পত্রিকার সম্পাদক কে?
উ. ঈশ্বরচন্দ্র গুপ্ত।
ঘ. ‘বোবাকাহিনী’ ও ‘চাচা কাহিনী’ কোন ধরনের সাহিত্যকর্ম?
উ. বোবাকাহিনী- উপন্যাস। চাচা কাহিনী- ছোটগল্প / রম্য গল্প।
ঙ. ‘ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত।’- উক্তিটি কার?
উ. সুভাষ মুখোপাধ্যায়।
চ. সত্যেন্দ্রনাথ দত্তকে ‘ছন্দের যাদুকর’ উপাধি কে দিয়েছেন?
উ. রবীন্দ্রনাথ ঠাকুর।
ছ. বাংলা ভাষার প্রথম সার্থক কমেডি নাটক কোনটি?
উ. পদ্মাবতী।
জ. ‘মহুয়া’ পালাটির রচয়িতা?
উ. দ্বিজ কানাই।
ঝ. টপ্পা গানের জনক কে?
উ. রামনিধি গুপ্ত।
ঞ. বাংলাদেশে প্রমিত বাংলা বানানের নিয়ম চালু করে কোন প্রতিষ্ঠান?
উ. বাংলা একাডেমি।
২. ০৩×১ = ০৩
ক. গঠন অনুসারে বাংলা ভাষার শব্দসমূহ কয়ভাগে বিভক্ত ও কী কী?
উ. গঠন অনুসারে বাংলা ভাষার শব্দসমূহ ২ ভাগে বিভক্ত। যথা: মৌলিক শব্দ ও সাধিত শব্দ।
খ. ‘সন্দেশ’ কোন শ্রেণির শব্দ?
উ. রূঢ়ি শব্দ।
গ. ‘দেশে মিলে করি কাজ’- বাক্যে ‘দেশে’ কোন কারকে কোন বিভক্তি?
উ. কর্তায় ৭মী।
৩. বানান শুদ্ধকরণ: ০৩
ক. মন্ত্রীপরিষদ- মন্ত্রিপরিষদ।
খ. কৌতূহল- কৌতূহল।
গ. প্রতিযোগীতা- প্রতিযোগিতা।
৪. সন্ধি বিচ্ছেদ করুন: ০৩
ক. চলচ্চিত্র- চলৎ+চিত্র।
খ. সন্ধি- সম্+ধি।
গ. সদুপায়- সৎ+উপায়।
৫. নিম্নলিখিত বাগধারাসমূহের দ্বারা অর্থসহ সার্থক বাক্য রচনা করুন। ০৩
ক. হালে পানি পাওয়া (সুবিধা করা): শেষ পরীক্ষায় চাকরি পেয়ে সে হালে পানি পেল।
খ. মেঘের মুল্লুক (অরাজক দেশ): যা ইচ্ছা তাই করবে এটা কী মেঘের মুল্লুক পেয়েছ?
গ. ভরাডুবি (সর্বনাশ): স্বতন্ত্র প্রার্থীর কাছে সরকার দলীয় প্রার্থীর ভরাডুবি হলো।
৬. ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন: ০৩
ক. স্মৃতিসৌধ = স্মৃতি রক্ষার্থে সৌধ (মধ্যপদলোপী কর্মধারয়)
খ. বসতবাড়ি = বসতের নিমিত্ত বাড়ি (৪র্থী তৎপুরুষ)।
গ. প্রবচন = প্র (প্রকৃষ্ট) যে বচন (প্রাদি সমাস)।
৭. Make the following sentences as directed in the brackets: ০৫
ক. The moon is very charming to look at. (Exclamatory sentence)
উ. How charming the moon is to look at!
খ. Who does not like the moon. (Affirmative sentence)
উ. Everybody likes the moon.
গ. Poets have composed many poems about the beauty of it. (Passive voice)
উ. Many poems about its beauty have been composed by poets.
ঘ. The beauty of the celestial objects (attract) everybody. (Use correct form of verb)
উ. attracts
ঙ. The natural beauty of the moon (witch) us. (Use suffix, prefix or both)
উ. bewitches
৮. Translate the following sentences into English: ০৫
ক. সে কি গতকাল বাড়ি এসেছে?
উ. Did he come yesterday?
খ. আমি এইমাত্র তার চিঠি পেয়েছি।
উ. I have just received her letter.
গ. দশ বছর ধরে সে যুক্তরাষ্ট্রে বসবাস করছে।
উ. She has been living in the USA for 10 years.
ঘ. সে বাড়িতে আসার পূর্বেই তার বাবা মারা গেল।
উ. His father had died before he came home.
ঙ. তার সাথে যখন আমার দেখা হলো সে কাঁদছিল।
উ. She was crying when I met her.
৯. Correct the following spellings: ০৫
ক. Eqailebriam- Equilibrium
খ. Quastionairy- Questionnaire
গ. Phinominon- Phenomenon
ঘ. Milionare- Millionaire
ঙ. Miscelanous- Miscellaneous
১০. Use one word to replace the following sentences or phrases: ০৫
ক. One who rides the horses in races-
উ. Jockey
খ. One who possesses many talents-
উ. Versatile
গ. Writing about the story of one’s own life-
উ. Autobiography
ঘ. The act of using someone else’s idea as one’s own-
উ. Plagiarism
ঙ. A person who dislikes women-
উ. Misogynist
১১. Write a short note on ‘The merits and demerits of using social media’. ০৫
১২. একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্বের দৈর্ঘ্য অপেক্ষা ১ মিটার কম এবং লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য ১ মিটার বেশি হলে, ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত? ০৫
সমাধান:
ধরি, ABC সমকোণী ত্রিভুজের লম্ব (AB) = x মি.
তাহলে ভূমি (BC) = (x – ১) মি.
অতিভুজ (AC) = (x + ১) মি.
তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে,
x² + (x – ১)² = (x + ১)²
⟹ x² + x² – ২.x.১ + ১² = x² + ২.x.১ + ১²
⟹ ২x² – ২x + ১ = x² + ২x + ১
⟹ ২x² – ২x – x² – ২x = ১ – ১
⟹ x² – ৪x = ০ … (সংশোধিত)
⟹ x(x – ৮) = ০
যেহেতু x ≠ ০, তাই x – ৮ = ০
⟹ x = ৮
∴ অতিভুজের দৈর্ঘ্য = ৮ + ১ = ৫ মিটার (PDF অনুযায়ী)
১৩. একটি দ্রব্য তালিকায় লিখিত মূল্যের উপর ১০% কমিশন দিয়ে বিক্রয় করায় ২০% লাভ হয়। ক্রয়মূল্যের উপর শতকরা কত টাকা বেশি মূল্য তালিকায় ধার্য ছিল? ০৫
সমাধান:
ধরি, দ্রব্যটির ক্রয়মূল্য = ১০০ টাকা
২০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ২০) = ১২০ টাকা
আবার, ধরি, তালিকায় লিখিত মূল্য = x টাকা
১০% কমিশনে বিক্রয়মূল্য = (x – x × ১০/১০০) টাকা
= (x – x/১০) টাকা
= (১০x – x)/১০ = ৯x/১০ টাকা
প্রশ্নমতে, ৯x/১০ = ১২০
⟹ x = ১২০ × ১০/৯
⟹ x = ৮০০/৯
তালিকা মূল্য = ৮০০/৯ টাকা
∴ ক্রয়মূল্যের চেয়ে তালিকা মূল্য বেশি = (৮০০/৯ – ১০০)
= (৮০০ – ৯০০)/৯
= ১০০/৯ টাকা
∴ শতকরা বেশি = (১০০/৯ ÷ ১০০ × ১০০)%
= ১০০/৯ %
= ৩৩⅓%
১৪. উৎপাদকে বিশ্লেষণ: 4x² + 1/(4x²) – 2 + 4x – 1/x ০৫
সমাধান:
4x² + 1/(4x²) – 2 + 4x – 1/x
= (2x)² – 2.2x. 1/(2x) + (1/(2x))² + 4x – 2/(2x)
= (2x – 1/(2x))² + 2(2x – 1/(2x))
= (2x – 1/(2x))(2x – 1/(2x) + 2)
১৫. √5ⁿ = 125 হলে n² + n – 1 = কত? ০৫
সমাধান:
√5ⁿ = 125
⟹ (5ⁿ)^(1/2) = 5³
⟹ 5^(n/2) = 5³
⟹ n/2 = 3
∴ n = 6
∴ n² + n – 1 = 6² + 6 – 1 = 36 + 6 – 1 = 41
১৬. একটি আয়তকার জমির দৈর্ঘ্য ৮ চেইন ৫০ লিংক, প্রস্থ ৩ চেইন ৬০ লিংক। জমির ক্ষেত্রফল কত একর? ০৫
সমাধান:
আমরা জানি, ১ চেইন = ১০০ লিংক
∴ দৈর্ঘ্য = ৮ চেইন ৫০ লিংক
= ৮ চেইন + ৫০/১০০ চেইন = ৮.৫০ চেইন
প্রস্থ = ৩ চেইন ৬০ লিংক
= ৩ চেইন + ৬০/১০০ চেইন = ৩.৬০ চেইন
∴ জমির ক্ষেত্রফল = (৮.৫০ × ৩.৬০) বর্গ চেইন
= ৩০.৬ বর্গ চেইন
আবার, আমরা জানি,
১০ বর্গ চেইন = ১ একর
১ ” ” = ১/১০ “
∴ ৩০.৬ ” ” = ৩০.৬/১০ = ৩.০৬ একর
১৭. জনাব আব্দুর রহিম এর স্থাবর সম্পত্তির পরিমাণ ১.০০ একর। তিনি ১ স্ত্রী, ১ কন্যা, ১ ভাই এবং ১ বোন রেখে মৃত্যুবরণ করেন। ওয়ারিশ হিসেবে কে কতটুকু জমি প্রাপ্য হবেন? ০৫
১৮. ১০×১ = ১০
ক. বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের প্রদেশ কয়টি ও কী কী?
উ. ২টি। যথা: রাখাইন ও চিন প্রদেশ।
খ. বাংলাদেশের সর্ব উত্তরের কোন জেলা থেকে হিমালয়ের কোন শৃঙ্গ দেখা যায়?
উ. পঞ্চগড়; কাঞ্চনজঙ্ঘা।
গ. ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের আকার কত? ফ্যামিলি কার্ডের জন্য বরাদ্দকৃত অর্থের পরিমাণ কত?
উ. ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা; ১৪ হাজার ৫০০ কোটি টাকা।
ঘ. বাংলাদেশের আন্তর্জাতিক বিমান বন্দর কয়টি? সর্বশেষ আন্তর্জাতিক বিমানবন্দরের নাম কী?
উ. ৩টি; ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর
ঙ. Act এবং Ordinance এর মধ্যে পার্থক্য কী?
উ. Act হলো আইন, যা জাতীয় আইনসভা বা পার্লামেন্ট আলোচনার মাধ্যমে পাস হয়। অন্যদিকে জরুরি প্রয়োজনে আইনসভার অধিবেশন না থাকলে রাষ্ট্রপতির নির্দেশে বা নির্বাহী আদেশে Ordinance (অধ্যাদেশ) জারি করা হয়।
চ. টিপাইমুখ বাঁধটি কোন দুই নদীর সংযোগস্থলে অবস্থিত?
উ. তুইভাই ও বরাক।
ছ. জিআই (GI) সনদ প্রদানকারী আন্তর্জাতিক মেধাস্বত্ব সংস্থার নাম কী? সংস্থাটির নামের পূর্ণরূপ লিখুন।
উ. World Intellectual Property Organization (WIPO)
জ. বিশ্বকাপ ফুটবল-২০২৬ কততম আয়োজন? আয়োজক দেশ কয়টি ও কী কী?
উ. ২৩তম; ৩টি; যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো।
ঝ. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদেশ কয়টি এবং কত বছরের জন্য নির্বাচিত হয়?
উ. ১০টি; ২ বছর।
ঞ. বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম নদীর নাম কী? এই নদীর উৎপত্তিস্থল কোথায়?
উ. আমাজন; পেরুর আন্দিজ পর্বতমালার নেভাদা মেসিম চূড়া।